আমাদের দেশে বেবী ফুড ( Baby Food ) ব্যবসা বলতে সাধারণত বুঝায় প্রক্রিয়াজাতকরণ বিভিন্ন শিশু খাদ্য যেমন- ইনফ্যান্ট ফর্মুলা (Infant Formula) , ফলো-অন ফর্মুলা (Follow-on Formula) , সিরিয়ালভিত্তিক শিশুখাদ্য (Infant Cereal) ,প্রস্তুতকৃত ফল বা সবজির পিউরি , অন্যান্য বিশেষভাবে প্রস্তুত সম্পূরক শিশুখাদ্য আমদানি, উৎপাদন, পাইকারি বা খুচরা বিক্রয় ।
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আদেশ ১৯৮১, অনুযায়ী সকল ধরনের বেবী ফুড অত্যাবশ্যকীয় পন্য হিসেবে তহশিলভুক্ত । উক্ত আদেশের ২২ ধারায় বলা আছে , উৎপাদক বা আমদানিকারক ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো তফসিলি পণ্যের ক্রয়, বিক্রয় বা বিক্রয়ের জন্য সংরক্ষণের সাথে জড়িত কোনো কাজে লিপ্ত হতে পারবে না, যদি না সে একজন ডিলার হয় এবং ডেপুটি কমিশনার কর্তৃক এই উদ্দেশ্যে প্রদত্ত লাইসেন্স ধারণ করে।
বেবী ফুড বিক্রয়ের ডিলিং লাইসেন্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্যঃ
বেবিফুড ( Baby Food ) বিক্রয়ের ডিলিং লাইসেন্স সংক্রান্ত পরামর্শ ও সেবা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।
01689997777 ; 01334464141