হ্যালো!

আপনার যেকোনো জিজ্ঞাসা
বা পরামর্শের জন্য জিজ্ঞেস করুন

স্বর্ণের ডিলিং ( Gold Dealing ) লাইসেন্স সংক্রান্ত পরামর্শ ও সেবা DETAILS

BACK TO HOME
image

স্বর্ণের ডিলিং ( Gold Dealing ) লাইসেন্স সংক্রান্ত পরামর্শ ও সেবা

স্বর্ণের ডিলিং ( Gold Dealing )  লাইসেন্সঃ 

স্বর্ণ আইন ‘স্বর্ণ (সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ) আদেশ, ১৯৮৭’ অনুযায়ী, সোনা (ক্রয় , সংরক্ষণ ও বিতরণ ) করতে হলে ডি সি অফিস এর ব্যবসা - বানিজ্য শাখা থেকে আপনাকে অবশ্যই ডিলিং লাইসেন্স ( Gold Dealing ) সংগ্রহ করতে হবে । ‘স্বর্ণ নীতিমালা (Gold Policy)-২০১৮’  ও ‘স্বর্ণ নীতিমালা (Gold Policy)-২০১৮ (সংশোধিত)-২০২১’  অনুযায়ী >> ৩.৭ গ) নিবন্ধিত প্রকৃত স্বর্ণালংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান/ব্যবসায়ী অনুমোদিত ডিলারের নিকট হতে স্বর্ণবার ও স্বর্ণালংকার ক্রয় করতে পারবে। তবে স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণালংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে একই সঙ্গে Gold (Procurement, Storage and Distribution) Order, 1987 এর আওতায় জেলা প্রশাসকের নিকট হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। অধিকন্তু এসব প্রতিষ্ঠান/ব্যবসায়ীকে সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যবসায়ী সমিতির বৈধ সদস্য হতে হবে।

 

লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ত্রিশ দিন পূর্বে লাইসেন্স নবায়নের জন্য সকল আবেদন ফর্ম B-তে মহাপরিচালকের কাছে করতে হবে;

তবে শর্ত থাকে যে, কোনো ডিলার নবায়ন ফি-এর ২৫% হারে অতিরিক্ত ফি প্রদান সাপেক্ষে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত তার আবেদনপত্র জমা দিতে পারবেন এবং অতঃপর নবায়ন ফি-এর ১০০% হারে বিলম্ব ফি আদায় করা হবে এবং নবায়নকৃত লাইসেন্সটি ‘সি’ ফর্মে প্রদান করা হবে।

আপনার প্রতিষ্ঠানে সরকারি কোন কর্মকর্তা বা মোবাইল কোর্ট আসলে আপনার ডিলিং লাইসেন্স অবশ্যই দেখতে চাইবেন এবং না থাকিলে আপনি বড় রকমের জরিমানা বা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন  তাই এখনই আপনার উচিত আপনার প্রতিষ্ঠানের ডিলিং লাইসেন্সের জন্য আবেদন করা 

 

  • স্বর্ণ ডিলিং ( Gold Dealing ) জুয়েলারী
  • স্বর্ণ ডিলিং ( Gold Dealing ) কারিগরি

 

স্বর্ণ (জুয়েলারী) ডিলিং ( Gold Jewellery Dealing )  লাইসেন্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্যঃ     

স্বর্ণ (কারিগরি ডিলিং  ( Gold Smith Dealing ) লাইসেন্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্যঃ 

 

 

স্বর্ণের ডিলিং ( Gold Dealing ) লাইসেন্স সংক্রান্ত পরামর্শ ও সেবা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। 

01689997777 ; 01334464141